আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষ্যে ৪ দিনের ছুটি ঘোষণা

by Prokash Kal
৮৭ views

প্রকাশকাল ডেস্ক:
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনের দিনসহ শুক্র ও শনিবার বাদ দিয়ে শ্রমিকেরা টানা তিন দিনের ছুটি পাবেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।’

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত