রাজশাহীর রাজপাড়া থানাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এলাকা থেকে মোঃ আলী আসলাম হোসেন-এর একটি এসএসসি সনদপত্র হারিয়ে গেছে।
হারানো সনদপত্রের বিবরণ:
নাম: Md. Ali Aslam Hossain
পিতার নাম: Md. Azahar Ali Mondal
মাতার নাম: Aleya Begum
প্রতিষ্ঠান: Nithepur B.L. High School
পরীক্ষা: Secondary School Certificate (SSC)
রোল নম্বর: ৪৯৮
রেজিস্ট্রেশন নম্বর: ১১৩৩৩/৮২
শিক্ষাবর্ষ: ১৯৮১–১৯৮২
বিভাগ: Science
ফলাফল: First Division
জন্মতারিখ: ১৫ নভেম্বর ১৯৬৭
বোর্ড: Board of Intermediate and Secondary Education, Rajshahi
গত ১৬ আগস্ট ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে সনদপত্রটি হারিয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাজপাড়া থানায় জিডি নং-১৩২৭, তারিখ-১৮/০৮/২০২৬ করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি সনদপত্রটির সন্ধান পেলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ:
মোঃ আলী আসলাম হোসেন
মোবাইল: ০১৭১৪০২১৮৭৩
লিড নিউজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী সড়কে আসাদ কম্পিউটার দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলিপুর মহিষালবাড়ী এলাকার সাকিবুর রহমান সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোরপুকুরিয়া এলাকার মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সাকিব ও মিন্টুকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সাকিব তাঁর পায়ুপথে বিশেষ কৌশলে মাদক রাখা হয়েছে বলে জানান। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, রনি নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে পায়ুপথে বিশেষ কৌশলে বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে তিনি নাটোরে এসেছিলেন।
র্যাব-৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও তাঁর সহযোগী মো. সোহাগ আলীর (১৯) হেফাজত থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। পরে মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর (কবিরাজপাড়া) এলাকার বিশারত আলীর ছেলে। তিনি বর্তমানে তেররশিয়া (মোকশেদ মন্ডলপাড়া) এলাকায় বসবাস করেন। অপর আসামি সোহাগ আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. লালবর আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, আবু বক্করের বিরুদ্ধে ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ওই মামলা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফ রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে পুলিশের ভাষ্য।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করছিলেন তিনি।
এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে গিয়ে তাঁকে মাইকে বক্তব্য দিতে নিষেধ করেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আরিফুল ইসলাম আরিফ দৌড়ে ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে গিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসেন। পরে ওই অস্ত্র সাব্বিরের গলায় ধরে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
এরপর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক এ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্বে তিনি নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন রাসিক প্রশাসক।
তিনি আরও বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
অভিনন্দন বার্তায় মহান আল্লাহর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন মো. মাহফুজুর রহমান রিটন।
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মাহফুজুর রহমান রিটন বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির একজন পরীক্ষিত, ত্যাগী ও দায়িত্বশীল নেতা হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাহফুজুর রহমান রিটন বলেন, রুহুল কবির রিজভীর মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে।
অভিনন্দন বার্তায় তিনি রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আজ সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাধুপাড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উত্তর পাশের দোচালা টিনশেড ঘরের মেঝে থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ সাধুপাড়া গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে।
র্যাব জানায়, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আব্দুল্লাহর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে
গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর ছয়ঘাটি, রাজাবাড়ী হাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ১৯৭৫ সাল থেকে আত্ম-কর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। নতুন এ ঋণ কার্যক্রমের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মামুন অর রশীদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. মামুন অর রশীদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
নবনিযুক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশীদের নেতৃত্বে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
রাজশাহী জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা জেলাবাসীর।
প্রকাশকাল ডেস্ক:
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।’
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা এতে উপস্থিত ছিলেন।
