
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙা টেলিভিশনের সাবেক রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এক নারীর যৌন নিপীড়ন মামলায় গোলাম রাব্বানী গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরমিন আকতার গোলাম রাব্বানীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গত ৩ মার্চ গোলাম রাব্বানীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। গত কয়েকদিন আগে আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
