আজ- , ,

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ছয়টি অবিস্ফোরিত ককটেল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাটুল নিচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, নলডাঙ্গা থানার পাটুল নিচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে নির্দেশনা অনুযায়ী এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগটি তল্লাশি করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
22 November 2026

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ছয়টি অবিস্ফোরিত ককটেল

www.prokashkal.com |
/Prokashkal