আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির ইতিহাসে সর্বোচ্চ গাঁজা উদ্ধার

by Prokash Kal
৫৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কাটাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন। পুলিশের দাবি, এটি আরএমপির ইতিহাসে এক অভিযানে উদ্ধার হওয়া সর্বোচ্চ পরিমাণ গাঁজা।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশনের প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা তল্লাশি করে মোট ৯টি পোটলায় রাখা ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মহাসড়কে স্থাপিত চেকপোস্টের কারণে মাদক পাচারকারীরা চালানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আলামত থানার মালখানায় সংরক্ষিত রয়েছে।

এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: