আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল

by Prokash Kal
১০ views

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সবাই সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি এবং বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুস সবুর, শাহারিয়ার অন্তুু , যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, মনিরুল ইসলাম, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা।
দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সবুর। মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই সাংবাদিক নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: