আজ- মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে ‘ভয়েস অব অ্যাওয়েকেনিং: অনলাইন ট্যালেন্ট হান্ট ২.০’ অনুষ্ঠিত

by Prokash Kal
৩৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ‘ভয়েস অব অ্যাওয়েকেনিং: অনলাইন ট্যালেন্ট হান্ট ২.০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে এবং রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় হামদ ও নাত, কুরআন তিলাওয়াত এবং কবিতা আবৃত্তি—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: