আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

by Prokash Kal
৪৮ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‘সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবমিনা শারমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলফিকার।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ), বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন উপকারভোগীর মাঝে গাছের চারা, সম্মাননা ক্রেস্ট এবং ঋণের চেক বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: