আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলগেটে সন্তানের মরদেহ দেখানো হলো বাবাকে

by Prokash Kal
১৩৪ views

সাহিদ হাসান:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক মানবিক ঘটনার নজির স্থাপন করেছে কারা কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে আব্দুল্লাহ (২৩)-এর মরদেহ বন্দী বাবাকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (২ মে) সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ নিহত হন। এ সময় তার বাবা দুলাল মিয়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দুলাল মিয়ার স্ত্রী।

আবেদনের পরিপ্রেক্ষিতে আইজি প্রিজন্সের মৌখিক নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেন কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন। রোববার সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে জেল গেটে এনে রাখা হয় আব্দুল্লাহর মরদেহ। সেখানেই বন্দী বাবাকে ছেলেকে শেষ দেখার সুযোগ করে দেওয়া হয়।

জেলগেটের সামনে সন্তানের নিথর দেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দুলাল মিয়া। এ সময় তাকে সান্ত্বনা দেন সিনিয়র জেল সুপার আল মামুন।

এ বিষয়ে জেল সুপার বলেন, মানুষের জন্যই আইন, তবে মানবিকতাও গুরুত্বপূর্ণ। আইজি প্রিজন্সের নির্দেশনায় আমরা বাবাকে ছেলের মরদেহ দেখার ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরশিয়া গ্রামের বাসিন্দা। একটি মাদক মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০২০ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন।

আইনের কঠোরতা বজায় রেখেও মানবিকতার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন অনেকেই।

You may also like

Leave a Comment

শিরোনাম: