৫


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে পৌরকরের চেকটি হস্তান্তর করেন রাকাবের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল হাসনাত মো. নাজমুল কামাল।
চেক হস্তান্তর অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ খাইরুল ইসলাম, এসপিও মো. রেজা তফিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী সুইট কুমার উপস্থিত ছিলেন।
