আজ- , ,

নিয়ামতপুরে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানালেন যুবদল নেতারা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদ :

নওগাঁর নিয়ামতপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় যুবদল নেতারা।

বুধবার (২৫ নভেম্বর) নবাগত সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

সাক্ষাৎকালে নবাগত সহকারী কমিশনারের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করেন সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সুমন খালিদ। তিনি বলেন, স্যারের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সত্যিই প্রশংসনীয়। নিয়ামতপুরবাসীর সেবা ও কল্যাণে তাঁর কর্মজীবন সুন্দর, সফল ও সার্থক হোক এই প্রত্যাশা ও দোয়া রইল।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সুমন খালিদ, নিয়ামতপুর থানা যুবদলের সদস্য বিবাশ ও আনোয়ারসহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে নবাগত সহকারী কমিশনারের প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি নিয়ামতপুরের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে তাঁর সফলতা কামনা করেন যুবদল নেতারা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 November 2026

নিয়ামতপুরে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানালেন যুবদল নেতারা

www.prokashkal.com |
/Prokashkal