আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উপসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা: অন্য মামলায় ৬ মাসের কারাদণ্ড

by Prokash Kal
২৭ views

নিজস্ব প্রতিবেদক:
নিজেকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দৈনিক প্রলয় পত্রিকার প্রধান সম্পাদক মির্জা সোবেদ আলী রাজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি মহানগর আদালত। আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা নং–১৭৫৮/২৫।

মামলা সূত্রে জানা যায়, নিজেকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় তিন মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ২০২৪ সালের ১২ মার্চ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা বাস্তবায়নের জন্য আদালত থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছে প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত আত্মগোপনে থেকেই তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন সময় নিজেকে উপসচিব, ফায়ার সার্ভিসের পরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এক শিক্ষক তার বিরুদ্ধে আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। এছাড়াও ময়মনসিংহের একটি মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত