নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নেতাকর্মীরা এ সময় রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান।
এ সময় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্নাসহ বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপি আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনীতি
বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর।
মানববন্ধনে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও আধিপত্যবাদী শক্তিকে সুযোগ দেওয়ার কারণে এসব পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সংসদ অধিবেশন চললেও জনগণের এসব সমস্যা নিয়ে কার্যকর আলোচনা ও সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না। একই সঙ্গে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথি ডা. মো. জাহাঙ্গীর বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমছে। সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজশাহীতে চাঁদাবাজি বন্ধ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ বন্ধ এবং রাজশাহীর ঐতিহ্য ও মর্যাদা রক্ষার দাবি জানান।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা অন্তত তিন হাজারে উন্নীত করা, রাজশাহী শিশু হাসপাতাল চালু এবং জটিল রোগের চিকিৎসায় উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণবিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সেক্রেটারি আব্দুল হান্নানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুল ইসলাম শরীফ এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি।
এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বন শিল্প করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি মো. আবুল কালাম আজাদ (সুইট), জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোছা. সেলিনা সুলতানা নীশিতা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. রহিম নেওয়াজ, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলামছর জাকারিয়া এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন।
সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান মো. আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসিকুল ইসলাম (ডলার)।
আয়োজকেরা জানান, সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে নগরীর বাটার মোড় থেকে র্যালিটি বের হয়। র্যালিটি মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।
এর আগে বাটার মোড়ে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ
মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপির আগমনে করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রফেসর ড. এম এ মুহিত এমপি শাহজাদপুরে এসে বিএনপি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে তিনি করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি জব্বার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কোকো স্মৃতি সংসদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম (জাহিদ), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন, মাসুম রানা, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
পরে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি শাহজাদপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বিশেষ করে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, মাদক ও দুর্নীতির বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। সকলের সম্মিলিত সহযোগিতায় উপজেলার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। পরে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশ, দল ও নেতাকর্মীদের কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আরও নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান দলটির নেতারা।
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়ায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় কার্যালয় ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকায় করা হয়েছে নানা ধরনের সাজসজ্জা। এতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। জনবহুল বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এলইডি ডিসপ্লে। এসব ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচি সফল করতে চলছে নানা প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর সকাল সাতটায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল চারটায় নগরের বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র্যালি। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধাজনক সময়ে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সাজানো হয়েছে। এসবের মাধ্যমে বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথচলার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।’
মো. মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
নিজস্ব প্রতিবেদকঃ
গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা পূর্ণ হচ্ছে। দীর্ঘ এই পথচলায় নানা রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তায় গোলাম মোস্তাফা মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। কৃষক, শ্রমিক, দিনমজুর, তাঁতি, কামার, কুমারসহ খেটে খাওয়া ও অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করাই গণমুখী রাজনীতির প্রধান দায়িত্ব। তিনি নিজেও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান।
যুবসমাজকে দেশের ভবিষ্যৎ শক্তি উল্লেখ করে গোলাম মোস্তাফা মামুন বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা, পরিশ্রম ও কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে হবে। যুবকদের হাতে মাদক নয়, কাজ ও সম্ভাবনার সুযোগ তুলে দিতে হবে। একটি কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবসমাজই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হতে পারে।
রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমেই দলের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে গোলাম মোস্তাফা মামুন বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে গোলাম মোস্তাফা মামুন বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ। মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
