নিজস্ব প্রতিবেদক :
অভিযোগ উঠেছে, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ছাদ ধসের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
বিশেষ করে ভবনটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ—আরডিএর অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না, নির্মাণসামগ্রীর মান ঠিক ছিল কি না এবং প্রকৌশলীদের তদারকি যথাযথভাবে হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, নির্মাণাধীন ভবনের নিরাপত্তা নিশ্চিত না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত, ভবনের কাঠামোগত পরীক্ষা এবং নির্মাণকাজের অনিয়ম থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
শিক্ষাপ্রতিষ্ঠান মানেই নিরাপদ পরিবেশ। তাই অবকাঠামো নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি কাম্য নয়। আজ প্রাণহানি না ঘটলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা ভয়াবহ দুর্ঘটনার কারণ না হয়, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হোক সবার আগে।
