
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
শ্যামনগর ১১০ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাক সবজি বীজ ও সহায়ক উপকরণ বিতরণ হয়েছে।
লিডার্স বাস্তবায়িত প্রকল্প’র অধীনে ১৬ নভেম্বর, ২০২৬ তারিখ সোমবার ১১ টায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১১০ জন কৃষক জলবায়ু সহনশীল শাকসবজি ও সহায়ক উপকরণ গ্রহনের মাধ্যমে পুষ্টি বাগানের প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, একটি অত্যন্ত ভঙ্গুর খাদ্য ব্যবস্থার অংশ, যা এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে অনিয়মিত বর্ষার বৃষ্টিপাত, কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি, যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। উপকূলীয় অঞ্চলের প্রায় ৬২% জমি মাটির লবণাক্ততা দ্বারা প্রভাবিত, যা ধানের বৃদ্ধি এবং সামগ্রিক ফসল উৎপাদনশীলতাকে ব্যাহত করে; শুষ্ক মাসগুলোতে লবণাক্ততার মাত্রা ৪-ডিএস/এম ছাড়িয়ে যায়। বৃষ্টিপাতের সামান্য বৃদ্ধিও মাটির লবণাক্ততা কিছুটা কমায়, কিন্তু বর্ষার অনিশ্চয়তা এই প্রভাবকে সীমিত করে। ফলস্বরূপ, এই অঞ্চলে কৃষি উৎপাদনে বার্ষিক প্রায় ৩.৪৫% হারে ধারাবাহিক হ্রাস ঘটেছে। এই জলবায়ু-প্রভাবিত উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতি বিবেচনা করে লিডার্স, গ্লোবাল এ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন(গেইন) -এর সহায়তায় ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল(কল) প্রকল্পটি বাস্তবায়ন করছেএই উদ্যোগ সফল করার জন্য প্রকল্প’র মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, শাকসবজি বীজ ও সহায়ক উপকরণ সহায়ত প্রদান উদ্যোগ গ্রহন করছে। প্রকল্প এলাকার ৪৮০০ জন কৃষকদের মধ্যে হতে উপযুক্ত১১০ জনকে নির্বাচন করা হয় । প্রকল্প’র অধীনে ১১০ জন কৃষককে লাউ, মিষ্টি কুমড়া, পালনশাক, লালশাক, গিমা কলমীর বীজ এবং সহায়ক উপকরণ হিসেবে প্রত্যেকে পানি প্রদান করার ঝাঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদান করছেন। সহায়তা প্রাপ্ত কৃষকরা তাদের দক্ষতার মাধ্যমে জলবায়ু সহনশীল পুষ্টি বাগান সফল করে পারিবারের পুুষ্টি চাহিদা পূরণসহ অতিরিক্ত উৎপাদন বাজারে বিক্রয় করতে সক্ষম হবেন বলে লিডার্স বিশ্বাস করেন এবং পাশাপাশি প্রদর্শনী হতে এলাকার অন্য কৃষকরা পুষ্টি বাগান করতে আগ্রহী হবেন। প্রকল্প বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগতি অব্যাহত রেখেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নজরুল ইসলাম এবং তিনি বলেন প্রাপ্ত বীজ ও উপকরণ যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং চাষ কালিন সময়ে কোন সমস্যা হলে উপজেলা কৃষি অফিস হতে সহযোগিতা গ্রহণ করবেন, এছাড়া উপস্থিত ছিলেন
কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, কল প্রকল্প’র মাঠ সহায়ক মোঃ কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল ও মোছাঃ সালমা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন।
