
নিজস্ব প্রতিবেদন :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শাকিল ক্যান্টিনের সামনে ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, একটি রিকশা থেকে বস্তুটি ক্যান্টিনের সামনে ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বস্তুটি আসলে কী এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
