
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক পুলিশ সদস্যের পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাকারিয়া হোসেনের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে পুলিশ কমিশনার নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
