আজ- , ,

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ গ্রে/প্তার ৩ , গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ৫০০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও মাদক বিক্রির ২৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ১৪ ও ১৫ নভেম্বর মহানগরীর মতিহার, কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানার বাজে কাজলা কড়াইতলা মোড়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন পালিয়ে যান। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ২১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক ও পুলিশ আইনে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দলু বেগম ওরফে দোলোয়ারা নামে ৬৬ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পলাতক বিলকিস বেগমের ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া ১৪ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে গাঁজা সেবনরত অবস্থায় মীর মোহাম্মদ পারভেজ আলী ও মো. আসাদুজ্জামান ওরফে আশাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 November 2026

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ গ্রে/প্তার ৩ , গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal