আজ- , ,

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

by Prokash Kal

 

 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাঘায় বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পীরগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন নাসির উদ্দিন। গুড় তৈরিতে চিনি, বিভিন্ন রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করা হচ্ছিল।
পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা উপকরণগুলো ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান জানান, বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে গুড় তৈরি করছিলেন কারখানার মালিক। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ডের দায়ে তাকে জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 November 2026

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

www.prokashkal.com |
/Prokashkal