
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ৫২ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাঘা উপজেলার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল।
অভিযানকালে ৫২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক আসামির কথা উল্লেখ রয়েছে।
