আজ- সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও রেমিট্যান্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে।

এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা ও ভারসাম্যের ওপর চাপ হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে।

বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

মোট রিজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় সাড়ে ৫ মাসের আমদানি ব্যয়ের সমান, আর আইএমএফের পদ্ধতিতে হিসাব করলে তা সামান্য কম, প্রায় ৫ মাসের সমান।

You may also like

Leave a Comment

শিরোনাম: