6


নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ও হয়।
