আজ- , ,

গোদাগাড়ীতে ঝোপের পাশে মিলল ২ কেজি হেরোইন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে ঝোপের কাছ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে অভিযান চালায়। এ সময় ঝোপের কাছে পড়ে থাকা অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এলাকাটিতে তল্লাশি চালিয়েও হেরোইনের কোনো মালিককে শনাক্ত করা যায়নি। পরে উদ্ধার করা হেরোইন পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তি বা হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে এ ঘটনায় অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 October 2026

গোদাগাড়ীতে ঝোপের পাশে মিলল ২ কেজি হেরোইন

www.prokashkal.com |
/Prokashkal