আজ- , ,

প্রধানমন্ত্রীর সফর সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ মহানগরীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা, সমন্বিত উদ্যোগ ও মহানগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে দিনরাত কাজ করায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে জনসভাস্থলে দায়িত্ব পালনকারী সাউন্ড সিস্টেম ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, বিদ্যুৎকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

প্রধানমন্ত্রীর সফর সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal