আজ- , ,

পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার সকাল আটটা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এ ছাড়া রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ রয়েছে। এসব কারণে দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি সংঘবদ্ধভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের।

আন্দোলনকারী চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষ ও জরুরি চিকিৎসা বিভাগ চালু না থাকায় বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, দীর্ঘদিন ধরে এসব সমস্যা চললেও কার্যকর সমাধান হয়নি। সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

তাঁদের মতে, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা, সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম স্বাভাবিক করা এবং চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সমিতির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচ দফা দাবি ও পরবর্তী কর্মসূচি তুলে ধরা হবে।

এদিকে কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় উদ্বেগে রয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

www.prokashkal.com |
/Prokashkal