আজ- , ,

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কার্যক্রম শুরু হয়। পরে তিনি রাজারহাতা কালীমন্দির, রাজারহাতা শিবমন্দির ও হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণের বিষয়ে খোঁজ নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহসভাপতি সুমন্ত সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা।

এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal