আজ- , ,

রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদুবুড়ি উপরিমাঠ এলাকার লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিএসসি দল। এ সময় সেখানে পড়ে থাকা একটি সিমেন্টের বস্তা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল কসটেপে এবং ৩৯টি কালো কসটেপে মোড়ানো ছিল। এগুলো হাতে তৈরি।

পরে উদ্ধার করা ককটেলগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

www.prokashkal.com |
/Prokashkal