আজ- , ,

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক : 

কারাবন্দী বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিল দুই কন্যা। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কারাবন্দী ওই নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁদের দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় প্রশাসক তাঁদের আর্থিক সহায়তা দেন। পাশাপাশি কারাবন্দী নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দী নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।”

বিএনপি নেতার কন্যা জারিন তাসনিম রাহি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং তাঁকে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক মহোদয় বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতিমধ্যে তিনি পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal