
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাসুম হোসেন অন্তুর সভাপতিত্বে এবং ঢাকা কলেজের ক্যাম্পাস প্রতিনিধি মো. রাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহসভাপতি আব্দুল আল মাহবুব, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সহসাংগঠনিক সম্পাদক শাহান আলীসহ মেহেদী হাসান, সাইফুল ইসলাম ও রোমান প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমের আদর্শ নিয়ে দৈনিক শ্যামল বাংলা মাটি ও মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। পত্রিকাটি স্থানীয় সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। এ সময় তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
