আজ- মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব

by Prokash Kal
২৪ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভেতরে মেহগনি গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি পলিথিন প্যাকেটে মোড়ানো গান পাউডারসহ পাথর, কাঁচের গুড়া, লোহার পেরেক, কসটেপ, গ্যাস লাইটারসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সামগ্রী সেখানে মজুদ করেছিল। উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত