২৪


নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নে মোটরসাইকেলের সিটের নিচে করে মাদক বহনকালে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৩৯ বোতল ‘Kuf Relief’ নামের মাদক উদ্ধার করা হয়।
আটক রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর মুন্নাপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
