আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

by Prokash Kal
১৭৩ views

নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে র‌্যাব। শানবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, গত ৮ জানুয়ারি রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন শালাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে গোলাম মোস্তফার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইয়ানুর হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত