আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর থেকে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

by Prokash Kal
৪১৬ views

নিজস্ব প্রতিবেদক:

 রাজশাহীর দুর্গাপুরের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম দুই আসামী ওমর ফারুক (৪২) ও ফরহাদ কবির (২৫) কে নাটোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত ফারুক দুর্গাপুর থানার মোঃ আবুল ফজলের ছেলে ও ফরহাদ একই থানার মো আ জলিলের ছেলে।

র‍্যাব জানায়, ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে ১০ আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন। হামলায় ওয়াজেদের স্ত্রী ও ছেলে আহত হন।

ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত