আজ- মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: ফারজানা শারমিন পুতুল

by Prokash Kal
৩৩ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ একটি নতুন পথচলার দিকে এগোচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দেশের পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের পাশাপাশি সারাদেশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত