আজ- মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

by Prokash Kal
২১ views

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের উজিরপুর থানার একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খলিল হাং কে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, সাজা এড়াতে খলিল হাং দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করে আসছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানাধীন হাওয়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। গ্রেফতারের পর তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত