আজ- বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

by Prokash Kal
১৫ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পিতার বকাঝকায় অভিমান করে লামিয়া সরকার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ই ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, লামিয়া দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ব্যবহারে আসক্ত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় ব্যয় করাকে কেন্দ্র করে তার বাবা সাইদুল সরকার তাকে নিয়মিত নামাজ আদায়ের জন্য তাগিদ দিতেন। দুই দিন আগে ফজরের নামাজ পড়া নিয়ে বকাঝকা করলে সে অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।

পরিবারের দাবি, সোমবার সকালে নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে লামিয়া। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামান।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত