আজ- সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৫

by Prokash Kal
১২৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার ও এয়ারপোর্ট থানা পুলিশ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো: শাহজাহান আলী (৪৫), একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো: গাফ্‌ফার মণ্ডল (৭৫), একই থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো: আলম আলী (৩৮), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) গ্রামের মো: সুলতান আলীর ছেলে মো: শাকিল সরদার (৪০) এবং রাজশাহী জেলার তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো: আনারুল হক (৪৩)।

গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান এবং গাফ্‌ফার প্রত্যেকের বিরুদ্ধেই কর্ণহার থানায় ২টি করে পূর্বের মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ মি.লি. দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত