আজ- সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

by Prokash Kal
১৩২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে টিনের ডোঙ্গাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপির একটি নিয়মিত টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর এলাকার পদ্মা নদীর চরে অভিযান চালায়।

এ সময় টহলদলটি দেখতে পায়, কয়েকজন ব্যক্তি দুটি টিনের ডোঙ্গা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। পরে তারা নদীর তীরে ডোঙ্গা রেখে একটি বস্তা নিয়ে কলাবাগানের দিকে এগোলে টহলদল লাইট মারলে চোরাকারবারিরা বস্তাটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে এর ভেতর থেকে ৯৬০ পিস ভারতীয় Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি টিনের ডোঙ্গাও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত