১৩


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমা বেগম (৪২) পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ২৪ বোতলে মোট ২ হাজার ৪০০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
