২৪


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল আমবাগানে অ্যাম্বুশ করে। এ সময় ৪-৫ জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তির সিজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
