আজ- মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীর ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর গণসংযোগে ভোটারদের ঢল

by Prokash Kal
২৯ views

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে মিজানুর রহমান মিনু ও তার দলীয় নেতারা সাধারণ ভোটারদের দ্বারেদ্বারে ঘুরে সরাসরি সংযোগ স্থাপন করেন। তারা স্থানীয়দের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির ৩১ দফা সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান, রাতপাড়া থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আলতাফ হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাঁধন, ওয়ার্ড সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর, সাবেক নেতা আবুল কাশেম, যুব নেতা মাহাবুল, সাবেক নেতা শান্ত, মহানগর যুবদলের সদস্য ও ৭ নং ওয়ার্ড নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ কাউসার রহমান সাগর এবং মোঃ বেলাল হোসেন।

নেতারা নির্বাচনী প্রচারণার সময় লিফলেট বিতরণ করে ভোটারদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা সৃষ্টি করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণসংযোগকে আরও প্রাণবন্ত করেছে।

এদিনের কর্মসূচি থেকে পাওয়া প্রতিক্রিয়ায় স্থানীয়রা জানান, তারা সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এলাকায় উন্নয়ন ও সামাজিক শান্তি নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেবেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত