
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা ও পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চন্দ্রিমা থানার মুশরইল পূর্বপাড়া গ্রামের মো: ইয়ামিন বাহারের ছেলে মো: আরিফুল ইসলাম (২৩) এবং পবা থানার সারাংপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত এজার আলীর ছেলে মো: স্বপন আলী (২৭)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরিফুলকে এবং অন্যদিকে ১ এপ্রিল দিবাগত রাত সোয়া ১২ টার দিকে পবা থানার সারাংপুর দক্ষিনপাড়া এলাকায় চোর সন্দেহে আটককৃত ব্যক্তি স্বপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আরিফুলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং স্বপনের কাছ থেকে ৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
