আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

by Prokash Kal
২২৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১২ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী আমিনা খাতুন (৩৯) নাটোর জেলার লালপুর থানার মুমিনপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত