
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন ও অন্যান্য অপরাধে ১৪ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল রেলওয়ে কলোনী এলাকার রাহাত আলীর ছেলে রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি এম. এ. মান্নান বাবু (৪৫), কর্ণহার থানার তালুক ধরমপুর এলাকার মৃত শুকুরল্লাহের ছেলে যুবলীগের সাবেক ওয়ার্ড সভাপতি লুৎফার (৪১) ও রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: গোলামের ছেলে যুবলীগ কর্মী মো: রকি (২৮)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
