আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে মালিকানার সাইনবোর্ড

by Prokash Kal
১৮৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর আওয়ামীলীগের ধ্বংসাত্মক কার্যালয়ে এবার টানানো হয়েছে মালিকানার সাইনবোর্ড। মঙ্গলবার (২৪ মার্চ) রাতের কোনো এক সময় কুমারপাড়া এলাকার পরিত্যক্ত ধ্বংসস্তুপের উপর ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টানানো হয়।

ওয়ারিশ সূত্রে জমিটির মালিক তিনি এমন দাবি করা হয়েছে। ডা. দুর্জয় মৈত্র জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে।

অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, তিনি ওই জমির মালিক। দীর্ঘদিন অন্যরা দখল করে রেখেছিল। ২০১৬ সালে নিম্ন আদালতে ও ২০১৮ সালে আপিলের রায় তার পক্ষে যায়। এরপর থেকে আওয়ামী লীগ অফিসের জন্য তাকে ভাড়া দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন ওই জমির মালিকানা তার ছেলের। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে সেখানে তার ছেলে সাইনবোর্ড টানিয়েছে। জমিটির মালিক তারা, এ সংক্রান্ত আদালতের কাগজপত্র তার কাছে আছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত