আজ- রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্যকে ট্যাক্সিকার ও সিএনজি মালিক সমিতির সংবর্ধনা

by Prokash Kal
১৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনকে সংবর্ধনা জানিয়েছে রাজশাহী জেলার মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধিত করেন। এ সময় সমিতির সভাপতি মো. মাইনুল হক হারু, সহ-সভাপতি মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক মো. শ্যামল শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. সোহানসহ সদস্য মো. মমিন, বিল্লাল, মাস্টার খোরশেদ, মাইনুল ও পল্টুসহ আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট স্টেশনের সিএনজি মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্য মো:অকিউল ইসলাম পরশ ও মোহাম্মদ মিজানুর রহমান মিজান

সমিতির নেতারা জানান, স্থানীয় পরিবহন খাতের উন্নয়ন, চালক ও মালিকদের স্বার্থরক্ষা এবং সড়কব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রমে এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন পরিবহন খাতের শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে সমিতির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনসেবামূলক কর্মকাণ্ডে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সমন্বিত উদ্যোগই এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

উল্লেখ্য, রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলায় সড়ক পরিবহন খাতে মিশুক, বেবি ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত