
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন হাম রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলামের হাতে তুলে দেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে লিফলেটটি তুলে দেন।
জনসচেতনতামূলক লিফলেটটি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন এবং হাসপাতালে আগত সংশ্লিষ্টদের লিফলেটটি প্রদান করা হবে বলে জানান রামেক হাসপাতালের পরিচালক।
এ সময় রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) জনাব কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
