আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ১১

by Prokash Kal
৪৪১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর ৭নং ওয়ার্ডের যুবলীগ কর্মীসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক মো: রাজু আহম্মেদ রাজু (৪০) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আন্ধারকোঠা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। সে দামকুড়া থানার হরিপুর ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: