আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

by Prokash Kal
৪৩৮ views

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: আব্দুল মতিন (৫০) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ভুট্টুর ছেলে। সে দর্শনপাড়া ইউনিয়নের যুবলীগ কর্মী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: