
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাগমারা থানা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২২ মার্চ) বিকাল ৪.৪৫ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন ঝিকরা ফৌজদারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বাগমারা থানার মোঃ আয়নুল মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৪) ও মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫) কে গ্রেফতার করে ।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
এসময় তাদের কাছ থেকে জব্দকৃত আলামত ৬ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সীম, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাগমারা থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল।
গ্রেফতার আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
